সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টিকার জন্য ১ কোটি ৪১ লাখ জনের নিবন্ধন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রতিষেধক টিকা গ্রহণের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি ৪১ লাখ নারী ও পুরুষ। শুরুতে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে নানা ভয়-ভীতি ও গুজব থাকলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সফলতার সঙ্গে টিকা কার্যক্রম পরিচালিত হওয়ায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ দিনে দিনে বাড়ছে। রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের সিনোফার্ম ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা দেয়া হচ্ছে। আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা দেয়া বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১লাখ ৮১ হাজার ২৪২ ডোজ সিনোফার্ম ও ৬৯ হাজার ৬৮৬ ডোজ মর্ডানার প্রথম ডোজের টিকা নিয়েছেন। এ সময়ে সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৩৩২ জন ও ৭৯ হাজার ৯১০ জন নারী রয়েছে। চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩০৪ জন ও নারী ৩ হাজার ৪৫১ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ৩০ হাজার ৭০৮ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় মর্ডানার টিকা গ্রহণকারী ৬৯ হাজার ৬৮৬ জনের মধ্যে ৪২ হাজার ৪৯৪ জন পুরুষ ও ২৭ হাজার ১৯২ জন নারী রয়েছেন। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ১৩৯ জন। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ২৬ জুলাই পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। এ ছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের ৬৯০ জন টিকা নেন।