সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিবিআই প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার ও পিবিআই চট্টগ্রামের এসপি নাজমুল হাসান সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে পুলিশি হেফাজতে নির্যাতন ও হত্যা চেষ্টার আইনে মামলার আবেদন করেছেন সাবেক এসপি বাবুল আক্তার।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালতে এ অভিযোগ দায়ের করেন।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন-পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ও পিবিআই চট্টগ্রামের এসপি নাজমুল হাসান, কর্মকর্তা নাঈমা সুলতানা, পরিদর্শক (ওসি খুলশী) সন্তোষ কুমার চাকমা, পরিদর্শক (বর্তমানে ডিবি সিএমপি) এ কে এম মহিউদ্দিন সেলিম ও পুলিশ পরিদর্শক কাজী এনায়েত কবীর।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য তার ওপর শারিরীক নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন। আদালত অভিযোগ গ্রহণ করে শুনানীর জন্য রেখেছেন।

—-ইউএনবি