সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জিএম কাদেরের সঙ্গে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রাজনীতি-অর্থনীতি

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন।

এসময় রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেন তারা।

জাতীয় পার্টি একটি বিবৃতিতে বলেছে, দুপুরে জিএম কাদেরের উত্তরার বাসভবনে তারা বৈঠকে মিলিত হন।

এতে বলা হয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

দলটি বলছে, নর্দিয়া সিম্পসন বাংলাদেশের মানুসেল বন্ধুসুলভ মানসিকতা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

জিএম কাদের আশা করছেন ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব আরও বাড়বে।

জাতীয় পার্টির উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সমন্বয়ক শেরিফুল কাদের, দলের চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাশরুর মাওলা বৈঠকে উপস্থিত ছিলেন।

—ইউএনবি