সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

সিরাজগঞ্জে ধানখেতে বজ্রপাত, ৯ কৃষি শ্রমিক নিহত

ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে ধানখেতে এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৯), শমসের আলী (৬২), আফসার (৬৩), শাহিন (২১), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), রিতু খাতুন (১৫) এবং অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের মাঠে কৃষি শ্রমিকরা রোপা ধানের চারা উত্তোলন এবং রোপন করছিলেন। বিকালে আকাশে কালো মেঘের তর্জন গর্জনের পর বৃষ্টি শুরু হয়। এ সময় তারা ওই মাঠে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে ওঠে। কিছুক্ষণ পর ওই শ্যালো ঘরের ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হয় এবং আটজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিশোরীসহ চার শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার অভিযান শুরু করে এবং এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ বলেন, বজ্রপাতে নিহত ৯ জনের মধ্যে আটজনের পরিচয় মিললেও অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের লাশ খুঁজছে। অভিযোগ না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনসহ অনান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ বজ্রপাতে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয় এমপি তানভীর ইমাম বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

—-ইউএনবি