সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আইসিসির শাস্তির মুখে ফরিদ-আসিফ

অনলাইন ডেস্ক :

চলমান এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার দায়ে জরিমানার কবলে পড়লেন আফগানিস্তানের ফরিদ আহমাদ ও পাকিস্তানের আসিফ আলীকে। ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ফরিদ-আসিফের পাশে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বুধবার অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ইনংসের ১৯তম ওভারের পঞ্চম বলে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন পাক ব্যাটার আসিফ ও আফগানিস্তানের পেসার ফরিদ। ফরিদের করা ওই ওভারের পঞ্চম বলটি হুক করে ছয় মারতে গিয়েছিলেন আসিফ। কিন্তু সেটি আকাশে উঠে যায়। বলটি তালুবন্দি করতে ভুল করেননি আফগানিস্তানের করিম জানাত। আসিফ আউট হতেই তার সামনে গিয়ে উল্লাসে ফেটে পড়েন ফরিদ। তাতেই রেগে যান আসিফ। তিনি রীতিমতো ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান। ইতোমধ্যেই আফগান খেলোয়াড়েরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবু ডান হাতের কনুই দিয়ে ফরিদের বুকে ধাক্কা দেন আসিফ। তখন আসিফের দিকে তেড়ে যান ফরিদ। পরে অন্য ক্রিকেটারদের উপস্থিতিতে পরিস্থিতি আর বেশি ঘোলাটে হতে পারেনি। আইসিসি আচরণবিধি অনুসারে ব্যাট দিয়ে মারতে যাওয়াটা আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘন। আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘন। ম্যাচ শেষে ফরিদ-আসিফ দু’জনকেই দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে আইসিসি। আর্থিক জরিমানার সাথে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তারা। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির ঘোষণা করেন। পাইক্রফটের কাছে নিজেদের ভুল স্বীকার করে নেন আসিফ-ফরিদ। তাই কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।