সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

জয়পুরহাটে ধানখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনোচপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম (৩৬) কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে এবং একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিলকপুর রেলস্টেশনের কাছে তার ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আশরাফুল ইসলাম বাড়ির উদ্দেশে যাত্রা করেন। কিন্তু ওই রাতে দোকান বন্ধের পর একবার পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এর পর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেনি, নিখোঁজ ছিল।

শুক্রবার সকাল ৬টার দিকে কাঁনোচপাড়া গ্রামের ফসলের মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা একটি ধানখেতে তার লাশ পরে থাকতে দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, নিহত যুবকের মাথা, মুখ থেঁতলানো ও গলায় কাপড় পেছানো রক্তাক্ত ছিল। এখনও তার হত্যার কারণ উদঘাটিত হয়নি।

তিনি আরও জানান, তবে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হতে পারে- বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে পুরোপুরি তদন্ত শেষে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে এখন পর্যন্ত আটকও হয়নি কেউ।

এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি