সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

গ্রেপ্তার সুহেল মিয়া গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে তিনি বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা ৭টার দিকে অপর আরেক আসামিসহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এ ঘটনার পর ওই ভুক্তভোগী নারী গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ওসি জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।

—ইউএনবি