সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নিউজিল্যান্ডে তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবে নিহত ২, নিখোঁজ ৩

সিনহুয়া:

নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে শনিবার সকালে একটি তিমির সঙ্গে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে যায়। এসময় নৌকার দুই যাত্রী প্রাণ হারান।

স্থানীয় পুলিশ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তিনজন এখনও নিঁখোজ রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় তবে উপকূলে একা মাছ ধরতে থাকা এক স্থানীয় ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভাল ছিল ও সমুদ্র শান্ত ছিল।

জানা গেছে, একটি তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আরও জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘন্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।

কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।