সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বেনাপোল সীমান্তে ৩০টি স্বর্ণের বার জব্দ, আটক ১

ফাইল ছবি

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম আসিকুর রহমান (৩৬)। তিনি বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ (পিএসসি) জানান, ‘এক স্বর্ণ ‘পাচারকারী’ বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৫৩ লাখ টাকা।’

তিনি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।’

—-ইউএনবি