সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩

রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনায় তিনজন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন-রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার বাসিন্দা নজু, নবী ও সাদেক।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জাকির হোসেন জানান, জোগার ঘাট এলাকা থেকে মধ্যচরের দিকে যাওয়ার সময় নদীতে প্রবল স্রোতের কারণে ২৭ শ্রমিক বহনকারী নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, তাদের মধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

—-ইউএনবি