সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাংলাদেশে ইরাসমাস প্লাস রোডশো শিক্ষাবৃত্তির উদ্বোধন ইইউ রাষ্ট্রদূতের

দেশে ইরাসমাস প্লাস কর্মসূচি প্রসারে রবিবার ‘ইরাসমাস প্লাস রোডশো ’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধনের পর এক টুইটে দূত জানান, ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ইইউ-এর স্কলারশিপ ও এক্সচেঞ্জ প্রোগ্রাম ‘ইরাসমাস প্লাস রোডশো’ চালু ও প্রচার এবং বাংলাদেশে ইইউ স্কলারশিপের সংখ্যা গত বছরে রেকর্ড ১৫১ জন শিক্ষার্থী বৃদ্ধিতে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত।

ইরাসমাস প্লাস কর্মসূচির সুবিধাগুলোর বিষয়ে ঢাকা ও রাজশাহীর ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে।

ইরাসমাস প্লাস হলো ইউরোপীয় ইউনিয়নের উচ্চ শিক্ষায় নিয়োজিত ছাত্র, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্য ফ্ল্যাগশিপ শিক্ষাগত বিনিময় কর্মসূচি।

প্রোগ্রামটির একটি শক্তিশালী আন্তর্জাতিক মাত্রা রয়েছে। এটি হলো সারা বিশ্ব থেকে ৩৩টি ইউরোপীয় দেশে পড়াশুনা ও শিক্ষকতার জন্য আসা শিক্ষার্থী ও শিক্ষাবিদদের অর্থায়ন বৃত্তি।

প্রোগ্রামটি ইউরোপ ও বিশ্বের বাকি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব ও সক্ষমতা বৃদ্ধির প্রচার ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা প্রকল্পগুলোকে অর্থায়ন করে।

—-ইউএনবি