সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৫ দিন পর বাংলাদেশি তরুণের লাশ ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ পাঁচদিন পর বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।সোমবার বিকাল ৪টার দিকে দিনাজপুর সীমান্তের ৩১৪/৪ নম্বর পিলারের কাছে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৯ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তারা লাশ হস্তান্তর করতে সম্মত হন।

বিএসএফ’র গুলিতে নিহত কিশোর মিনহাজুল ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

গত শনিবার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মিনার নিহত হওয়া সহ আরও একজন আহত হন বলে জানায় কর্তৃপক্ষ।

খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়রা হরিপুর তেলিপাড়া এলাকায় ওইদিন সকালে গুলিবিদ্ধ একটি লাশ দেখতে পেয়েছিল।

—-ইউএনবি