সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সন্মেলন কক্ষে বিভাগীয় আইন-শৃংখলা কমিটি সভার আয়োজন করা হয় । সোমবার সকালে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম সভাপতিত্বে রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির কার্যক্রম, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আইন-শৃংখলা জোরদারকরণ এবং বিবিধ বিষয়ে চলমান ও গৃহীতব্য কার্যক্রম সংক্রান্তে আলোচনা হয়।
উক্ত সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম,রংপুর রেঞ্জ ডিআইজি আব্দল আলিম মাহমুদ, রংপুর বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার জাকিরুল ইসলাম, সেক্টর কমান্ডার, বিজিবি, রংপুর; ডিটাচমেন্ট কমান্ডার, ডিজিএফআই, রংপুর; কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর; ৮ জেলার জেলা প্রশাসক ; পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর; সিও, র‌্যাব-১৩, রংপুর এর প্রতিনিধি; পরিচালক, আনসার ভিডিপি, রংপুর অঞ্চলসহ উপস্থিত ছিলেন।