সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটির মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইচ্যুত হয়, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

ফলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোণা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইন বন্ধ হয়ে যাওয়ায় নেত্রকোণা থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান উপ-পরিদর্শক মুক্তা।

তিনি বলেন, লাইনচ্যুত বগিটি সরিয়ে ট্রেন চলাচল শুরু করতে কাজ চলছে।

এর আগে শনিবার দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।