সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

করোনা নিয়ে জাতীয় পরামর্শক কমিটির ৫ সুপারিশ

ফাইল ছবি

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি) বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে পাঁচটি সুপারিশ করেছে। শনিবার রাতে অনুষ্ঠিত কমিটির ৫৯তম বৈঠকের পর এই সুপারিশ জারি করা হয়।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সুপারিশের তথ্য জানানো হয়।

সুপারিশে বলা হয়েছে:

১। সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পররিধান এবং হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২। ১ম, ২য় ও বুস্টার ডোজের কোভিড টিকা যারা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করন।

৩। বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা সমূহ যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা ।

৪। অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাসমূহে মাস্ক পরিধানের সুপারিশ করা হয়।

৫। বেসরকারি পর্যায়ে কোভিড ১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণে আহ্বান জানানো হয়।

বাংলাদেশের পরিস্থিতি

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময়ে নতুন করে ১৪১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার নয় দশমিক ৬৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

—-ইউএনবি