সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ডামুড্যায় নির্যাতন মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে অব. সেনা সদস্যের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামের ৯নং ওয়ার্ডের আঃ রব দর্জি একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য। গত ১৬ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় নির্যাতন, ঘর ভাঙ্গা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ডামুড্যা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, আমার প্রতিবেশী লাল মিয়া দর্জি থেকে আমার বড় ছেলে প্রিন্স দর্জি ক্রয়কৃত জায়গা অন্যয়ভাবে দখলের নেওয়ার জন্য চেষ্টা করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার মত একজন বৃদ্ধ ও অসুস্থ মানুষের পক্ষে কি তাদের উপর হামলা করা সম্ভব। ২০১২ইং সালের সিএমএইচ এ আমার ওপেন হার্ড সার্জারি হয় এবং তারপর পর থেকে আমি অসুস্থ জীবন যাপন করছি। বর্তমানে আমি নানা শারীরিক জটিলতায় ভুগছি। প্রতিবেশী লাল মিয়া দর্জি ছেলে-মেয়েরা যথাক্রমে (১) মোঃ আব্দুল্লাহ আল মামুন, (২) নাসরিন রহমান উল্লাহ, (৩) সৈয়দা শামীমা, (৪) মাহমুদা আকবর, (৫) মাহবুবা আক্তার তারা আমার পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাদের ঘর ছাড়া করার চেষ্টা করেছে। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি। লাল মিয়া দর্জি ছেলে-মেয়েরা প্রতিনিয়ত হুমকি দিয়েই যাচ্ছে।