সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুর জেলা প্রশাসকের হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিদর্শন

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :

রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপন কর্মসূচি ও বিভিন্ন ফলজ চারা বিনামূল্যে বিতরন করেন এবং সেই সাথে জানো প্রকল্পের হ্যান্ড ওয়াস স্টেশন ও উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজীর বাগান পরিদর্শন করেন। গত শনিবার (১৭ সেপ্টম্বর) পরিদর্শন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, হাড়িয়ারকুঠি ইউপির চেয়ারম্যান জনাব কুমারেশ রায়। জেলা প্রশাসক আসিব আহসান জানো প্রকল্পের কার্যক্রম দেখে খুবই খুশি হন এবং তিনি বলেন ইউনিয়ন পরিষদে হ্যান্ড ওয়াস স্টেশন ও উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজীর বাগান পুষ্টির উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ভুমিকা পালন করছে। পরিদর্শন শেষে জানো প্রকল্পের সবজীর বাগানে লেবুর চারা রোপন করেন। জয়েন্ট এ্যাকশান ফর নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়ন হচ্ছে।