সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৫০টি স্বর্ণের বার জব্দ, ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকসহ এক চালককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা গেইট সংলগ্ন বালিয়াদিঘী জিরো পয়েন্ট এলাকা থেকে আটকের পর ট্রাক তল্লাশি করে ৫০টি স্বর্ণের বার জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বারগুলোর ওজন ৩ কেজি ৪৭৬ গ্রাম।

আটক ভারতীয় ট্রাকচালক রেন্টু শেখ (৪০) ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার থানার মাহাদিপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে।

রবিবার ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি দল রবিবার দুপুর ১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্য খালাস শেষে ভারতে ফেরত যাওয়ার সময় বন্দরের পানামা গেইট সংলগ্ন বালিয়াদিঘী জিরো পয়েন্ট এলাকায় একটি ট্রাকে তল্লাশি অভিযান চালানো হয়।

এসময় ট্রাক চালকের সিটের নিচ থেকে ছোট বড় বিভিন্ন ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৩ কেজি ৪৭৬ গ্রাম। এ ঘটনায় ট্রাক চালক রেন্টু শেখকে আটক করা হয় ও সেই সঙ্গে ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি