সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মৌলভীবাজার হয়ে ভারতে গেল ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

গত ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরার কৈলাশহরে গেল ১১ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ গিয়েছে। বাংলাদেশী আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা দেড়টায় তাদের জারা এন্টারপ্রাইজের মাধ্যমে ভারতের কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশী ১৫ লাখ ১৫ হাজার ৮ শত টাকায় ২ হাজার কেজি বাংলাদেশী ইলিশ রপ্তানি করেছেন। পরবর্তীতে ১২ সেপ্টেম্বর সোমবার একই প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী আব্দুল মুহিত আরও ২ হাজার কেজি ইলিশ রপ্তানি করেছেন। একই দিন বাংলাদেশী আমদানি রপ্তানি কারক প্রতিষ্ঠান বিডিএস কর্পোরেশন চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজের কাছে ২ হাজার ৯৫০ কেজি ইলিশ রপ্তানি করেছেন।

অন্যদিকে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আবার বিডিএস কর্পোরেশন ভারতের ত্রিপুরার কৈলাশহরের মনিকা ইন্টারপ্রাইজের কাছে আরও ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করেছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে মোট ১১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়।জারা এন্টারপ্রাইজের পরিচালক জসিম উদ্দিন ও মশীক মোল্লা এবং বিডিএস কর্পোরেশনের প্রতিনিধি সোহেল চৌধুরী গত এক সপ্তাহে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে ১১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন। তারা আরও বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ পথে তারা আরও ইলিশ মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক বাবলু সিনহা এক সপ্তাহে ১১ হাজার কেজির অধিক ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।