সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপটি মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহত আকাশ বিশ্বাস (২২) নড়াইলের কালিয়া উপজেলার বিপাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে ঝিকরগাছা পৌর সদরের সিনেমা হল রোড থেকে আকাশ বিশ্বাস মোটরসাইকেল যোগে যশোর-বেনাপোল মহাসড়কে ওঠে। এ সময় বেনাপোলগামী ট্রাকটির সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক আটক হয়েছে। নিহত আকাশ বিশ্বাস ঝিকরগাছা পৌরসভার কাটাখালের শান্তি নগরে বোনের বাড়ি বৃহস্পতিবার বেড়াতে এসেছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

—-ইউএনবি