সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

খুলনায় বাসচাপায় মাদরাসা শিক্ষক ও মুয়াজ্জিন নিহত

ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে বাসচাপায় মোটরসোইকেল আরোহী মাদরাসার শিক্ষক ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাগেরহাটের মোড়েলগঞ্জের উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো.কাওছার হোসেনের ছেলে ও রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম (২৩) এবং রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে ও রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন বেল্লাল হোসেন (২৪)।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শরিফুল ও বেল্লালের মোটরসাইকেলটি রাজবাদ এলাকা থেকে মেইন রোডে ওঠার পর পরেই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তারা নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা ও সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

—ইউএনবি