সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

উচ্ছেদ অভিযান: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বস্তিবাসীর

পুনর্বাসন নিশ্চিত না করে মহাখালীতে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বস্তিবাসী।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ মহাখালীর সাততলা বস্তিতে উচ্ছেদ অভিযান শুরুর পর দুপুর ১২টার দিকে আমতলী এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে শত শত বস্তিবাসী।

বিক্ষোভের মুখে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বস্তিবাসীদের দাবি, যাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার, তাদের পুনর্বাসন করে তারপর বস্তি উচ্ছেদ করতে হবে।

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

—ইউএনবি