সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মহাসমুদ্রের নিচে ভারতের দ্বিগুণ আকারের বিশাল অরণ্যাঞ্চল

অনলাইন ডেস্ক :

সমুদ্রের নিচে আলাদা এক জগৎ আছে। সমুদ্রের নিচের জগৎ নিয়ে বহু সন্ধান বহু গবেষণা হয়েছে। সম্প্রতি এমন এক বিস্ময় জগৎ আবিষ্কৃত হয়েছে। সমুদ্রের নিচে হদিশ মিলেছে এক অজানা অরণ্যাঞ্চল। সুবিস্তৃত এই অরণ্য আকারে ভারতের দ্বিগুণ! দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ভূমিরূপের নিচে এই বিশাল অরণ্যাঞ্চলের খোঁজ পাওয়া গেছে। এই অজানা অরণ্যটিতে রয়েছে বিপুল পরিমাণ কেল্প। কেল্প এক ধরনের শৈবাল। সমুদ্রের নিচে অরণ্যাঞ্চল নতুন নয়- আমাজনে, বোর্নিয়োতে, কঙ্গোতে এর আগেও এ ধরনের সবুজের সম্রাজ্য মিলেছে। কিন্তু এ বার যেটির খোঁজ পাওয়া গেছে সেটি তার আয়তন দিয়েই তাক লাগিয়ে দিয়েছে! ভারতের আকারের দ্বিগুণ! মাটির ওপরের অরণ্যাঞ্চলে যেমন নানা ধরনের উদ্ভিদ থাকে, সাগরতলার এই অজ্ঞাত অরণ্যেও নানা ধরনের উদ্ভিদের মেলা। এই অরণ্যে বিশাল আকারের দৈত্যাকার সব শৈবাল রয়েছে, রয়েছে সি ব্যাম্বু। মেরিন ফরেস্ট কিন্তু ক্রমশ কমবে, যদি সমুদ্রাঞ্চল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই প্রকৃতির এই আশ্চর্য নিয়ে এখন বিজ্ঞানীরা খুবই রোমাঞ্চিত। সূত্র: জি নিউজ