সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর কানাডা থেকে দেশে ফেরত আসছে ৯৬৮ বাংলাদেশি নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায়
Skip to content

গঙ্গাচড়া প্রেসক্লাব এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরে গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে। গঙ্গাচড়া প্রেসক্লাবে কার্যালয়ে অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলিম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আশেকুজ্জামান লিটন, গঙ্গাচড়া প্রেসক্লাবের সহসভাপতি কমল কান্ত রায়, যুগ্নসম্পাদক আব্দুল বারী স্বপন, সাংস্কৃতিক সম্পাদক এস এম স্বপন, সদস্য শ্যামল রায়, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভি, রিপোটার্স ইউনিটির যুগ্ন সম্পাদক নির্মল রায়, সাংবাদিক আব্দুল বারী বাবু, লেবু, মজমুল, রুহুল ইসলাম রয়েল, আব্দুর রহিম পায়েল, নারীনেত্রী আঞ্জুমানারা মিনি, বৃষ্টি, ব্যবসায়ী মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।