সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বরগুনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বরগুনাসহ দক্ষিণাঞ্চের বাস যাত্রীরা।

বরিশাল মালিক সমিতির অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে ধর্মঘটের এ ডাক দেয়া হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, পদ্মাসেতু চালু হওয়ার পর বরগুনা থেকে বাকেরগঞ্জ হয়ে ঢাকা যাওয়ার পথে বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির লোকজন বাকেরগঞ্জে বসে বাস চলাচলে বাধা দেয় এবং চাঁদা দাবিসহ বাস শ্রমিকদের মারধর করে।

একমাস ধরে রুট পারমিট না থাকার অজুহাতে সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের বাস মালিক ও শ্রমিকরা।

এতে আরও ৪০ কিলোমিটার ঘুরে মির্জাগঞ্জ ও আমতলী ফেরি পার হয়ে ঢাকা-বরগুনা যাওয়া-আসা করতে হচ্ছে যাত্রীবাহী বাসগুলোকে। এতে সময় লাগছে অতিরিক্ত ৫ ঘণ্টার বেশি।

এছাড়া দুর্ভোগ পোহানোর পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বরগুনা জেলার বাস যাত্রীরা।

—ইউএনবি