সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশে একদিনে আরও ২৩১ মৃত্যু, শনাক্ত ১৪, ৮৪৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩১ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরও ১৪ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৯.৯৭ শতাংশ।

এদিকে নতুন ১৫ হাজার ৫৪ জনসহ মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। সুস্থতার হার ৮৬.৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৪৪ জন, চট্টগ্রামে ৫৩ জন, রংপুরে ১৮ জন, বরিশালে ৬ জন, সিলেটে ৯ জন, রাজশাহীতে ১৩ জন এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।