সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শরীয়তপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপুরের ডামুড্যায় ময়না (১৫) নামে এক ৯ম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের ৬নং ওয়ার্ডের মামুন আকনের মেয়ে ময়না ঘরের দরজা ভিতর থেকে আটকে দিয়ে গলায় ওরনা পেচিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানাযায় ময়না কনেশ^র এস.সি.এডওয়ার্ড ইন্সটিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী। মা শিরিন বেগম বলেন ময়নার সাথে ৪ বছর যাবত ইয়ামিন নামে একটি ছেলের সাথে সম্পর্ক চলে। ফোনে অনেক সময় ঐ ছেলের সাথে কথা বলতো। কিন্তু ছেলের বাবার নাম জানতাম না। আজকে হঠাৎ করে ফোনে কি হয়েছে সেটা জানিনা। দুপুর অনুমান ১২:৩০ মিনিটে সময় ময়না কাউকে কিছু না বলে এ ঘটনা ঘটায়। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফ আহম্মেদ বলেন আমরা একটি আত্মহত্যার লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে জেলায় ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়না তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।