সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বরগুনায় পরিবহন শ্রমিকের ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি

বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে।

বুধবার সকাল থেকে বরগুনা জেলায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি কিসলু বলেন, ‘মঙ্গলবার রাতে আমরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং তারা আমাদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।’

ইউনিয়ন নেতাদের মতে, জেলা প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিলে সংক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে।

বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু বলেন, সোমবার সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এ তথ্য জানার পর জেলা প্রসাশক আমাদের বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভায় ডাকেন।

তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় টানা তিন ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার থেকে বাস চলাচল করবে। এছাড়াও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে। তিনিও সম্মতি দিয়েছেন, তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল রুপাতলী বাস মালিক সমিতি। ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা শুরু করে।

—ইউএনবি