সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রসিক প্রধান ফটকে দৃষ্টি নন্দন গেটটি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) প্রধান ফটকের নির্মানাধীন দৃষ্টি নন্দন গেট এর কাজ শেষ হয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে দৃষ্টি নন্দন এই গেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সচিব উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, প্যানেল মেয়র সামসুল হক, ফরিদা বেগম, কাউন্সিলর হারাধন হারা, হারুন অর রশিদ, মঞ্জু, হাসনা বেগম, আব্দুল গফ্ফার, ডরিক ডেভেলপার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাইফুল ইসলাম, পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদ বিন হোসেন ও লজিষ্টিক ম্যানেজার মোঃ হুমায়ুন কবীর সেলিমসহ রসিক সকল কাউন্সিলর, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, রসিক নিজস্ব অর্থায়নে ডরিক ডেভেলপার্স লিমিটেড এর তত্ত্বাবধায়নে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের দৃষ্টি নন্দন গেটটির কাজ সম্পন্ন করা হয়।##