সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরে মোবাইলে প্রশ্নপত্র রাখার অপরাধে দুই শিক্ষককে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্রের ছবি ধারণ ও সরবরাহের অপরাধে দুই শিক্ষককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, মেহেদী হাসান মিলন ও তারেক হোসাইন। তারা উপজেলার সদর ইউনিয়নের থানা রোড এলাকার যিদনী কিন্ডার গার্ডেন এ শিক্ষকতা করেন।

সূত্রমতে জানা যায়, বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ ও সরবরাহের অপরাধে ওই দুই শিক্ষককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান উম্মে কুলছুম জানান, কেন্দ্রের বাহিরে ওই দুই শিক্ষকের মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ ও সরবরাহ করার অপরাধে তাদেরকে ৭দিনের কারাদন্ড দেয়া হয়েছে।