সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রশ্ন ফাঁস: দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষা ১০ থেকে ১৩ অক্টোবর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া এসএসসি’র চারটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম বৃহস্পতিবার জানন, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর পদার্থ বিজ্ঞান, ১২ অক্টোবর কৃষি বিজ্ঞান ও ১৩ অক্টোবর রসায়নের পরীক্ষা নেয়া হবে।

কুড়িগ্রামের ভুরঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হওয়ায় বুধবার এই চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড। এর মধ্যে ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষি বিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।