সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি ও ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি জটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকালে ওই এলাকার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

পোশাক শ্রমিক জামাল উদ্দিন বলেন, ‘করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছি। সকালে কারখানায় যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু যেতে পারছি না বেশি ভাড়ার কারণে। আগে যেখানে যেতাম ২০ টাকা দিয়ে এখন সেখানে ভাড়া দিতে হয় ১০০ টাকা। এ কারণে হেঁটেই কারখানায় যাচ্ছি।’

আরেক শ্রমিক রহিমা আক্তার জানান, তার বাসা থেকে কারখানায় আসতে লোকাল বাসে ১০ থেকে ১৫ টাকা ভাড়া লাগে। বাস না থাকায় অটোরিকশা দিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। সেখানে ভাড়া চাওয়া হচ্ছে ১২০ টাকা। পরে বাধ্য হয়ে ৮০ টাকা দিয়ে কাজে এসেছেন তিনি।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, ‘পোশাক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিরে নেওয়ার চেষ্টা চলছে।’