সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ওসি (তদন্ত) মমতাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। সভা শেষে উপজেলায় ১০৬ টি পূজাম-পে সরকারিভাবে বরাদ্দকৃত অনুদানের ডিওলেটার পূজাম-প কমিটির সভাপতি-সম্পাদকের তুলে দেওয়া হয়। অপরদিকে উপজেলা চেয়ারম্যান নিজ তহবিল হতে পূজাম-পে সহায়তা প্রদান করেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, পূজাম-প কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।