সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গঙ্গাচড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মমতাজুল হক, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রধান শিক্ষক এনামুল হক, ইমাম তাজুল ইসলাম, গণমাধ্যম কর্মী সুজন আহম্মেদ প্রমুখ। সেলপ জেলা ব্যবস্থাপক ফজলুল হকের উপস্থাপনায় সভায় সেলপের ডেপুটি ম্যানেজার ইলিয়াছ, অ্যাসোসিয়েট অফিসার রেহেনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, কাজী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, যুবপ্রতিনিধি উপস্থিত ছিলেন।