সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আরও ২শ’ টন তরল অক্সিজেন পৌঁছালো সিরাজগঞ্জে

নিজস্ব প্রতিবেদক :

ভারত থেকে চতুর্থ দফায় সিরাজগঞ্জে এলো আরও ২শ’ টন তরল মেডিকেল অক্সিজেন। রোববার রাত ১টা ৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ ষ্টেশনে সরাসরি রেলপথে দশটি কন্টেইনারে এই তরল অক্সিজেন আনা হয়। আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে এ নিয়ে এ পর্যন্ত ৮শ’ টন তরল অক্সিজেন এলো।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশনের মাস্টার জানান, সোমবার সকাল ৮টা থেকে থেকে অক্সিজেন খালাস করা হচ্ছে।

লিনডে’র আর্ন্তজাতিক ব্যবস্থাপক সুফিয়া আকতার ওয়াহাব বলেন, মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় পর্যায়ে ব্যবহারে সরাসরি ভারত থেকে এ তরল অক্সিজেন সরাসরি রেলপথে আনা হচ্ছে। খালাস করার পর লিনডে’র নিজস্ব গাড়িতে মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের নিয়ে যাওয়া হবে।

চলমান করোনাভাইরাস মহামারিতে দেশে চিকিৎসাক্ষেত্রে অক্সিজেন সংকট রয়েছে। এ সমস্যা মোকাবিলায় এরআগে ৩১ জুলাই ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান সিরাজগঞ্জে এসে পৌঁছায়। তার আগে আসে আরও দুটি চালান।