সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঈশ্বরদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনায় একটি ভাড়া বাসা থেকে সোনিয়া খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় একটি বাড়ির দোতলার বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই নিহতের স্বামী রুবেল পলাতক রয়েছে। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিন্হ রয়েছে। ঘটনার রহস‍্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।