সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজির কাছে বৃহস্পতিবার তার কার্যালয়ে চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের দৃঢ় বন্ধন ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সমর্থন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখা, আন্তর্জাতিক সংস্থায় একে অপরকে সমর্থন করাসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেন।

জাবেদ পাটোয়ারী ক্রাউন প্রিন্সকে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

—-ইউএনবি