সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দাগনভূঞায় স্কুল ভবন উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞায় ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি, দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন ও প্রফেসর সাইফ উদ্দীন আহমেদ চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার ওসি মো. হাসান ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহিন ও পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান প্রমুখ।
উল্লেখ্য ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮৩ লাখ টাকা ব্যায়ে উক্ত ভবন নির্মাণ করা হয়েছে।