সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০

ফাইল ছবি

নাটোরে একটি মসজিদে কমিটির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ও বর্তমান সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানিয়েছেন, নানা অনিয়মের অভিযোগে সদর উপজেলার সিংহারদহ পশ্চিমপাড়া জামে মসজিদের পুরনো কমিটি ভেঙে দেড় মাস আগে নতুন কমিটি গঠন করে মুসল্লিরা।

শুক্রবার ফজর নামাজে ইমামতি করেন বর্তমান সভাপতি ও ইমাম আব্দুল জব্বারের জামাতা মওলানা হুজাইফা।

এ নিয়ে সাবেক সভাপতি জয়নাল ও তার তার সমর্থকরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে এনআই জানান।

—ইউএনবি