সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বনানীর স্টার কাবাবের আগুন নিয়ন্ত্রণে

বনানীর স্টার কাবাব অ্যান্ড রেস্তোরাঁয় শুক্রবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, বনানীর ১৭ নম্বর রোডের রেস্তোরাঁয় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে আগুন লাগে।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

—ইউএনবি