সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঝিনাইগাতীতে বজ্রপাতে আদিবাসী কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বুধবার (১২ অক্টোবর) সকাল ৯ টার দিকে বজ্রপাতে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে ।
নিহত কৃষক সুভাষ ঘাগড়া (৫৫) উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামের মৃত মনজু নকরেকের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে বুধবার সকালে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে সুভাষ ঘাগড়া মাঠে ঘাস কাটতে যায় । এসময় হঠাৎ বজ্রপাতে সে মারাক্তকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যৃবরণ করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে । খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়া ১ ছেলে ও ১ মেয়ের জনক । তার এমন মৃত্যেুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া ঝিনাইগাতীতে বজ্রপাতে আদিবাসী কৃষক মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন ।