সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মালয়েশিয়ান লিগে জাবির

অনলাইন ডেস্ক :

আগামীকাল শুক্রবার থেকে ৬ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় হবে সুপার সিরিজ ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সাইদ আল জাবির। মেলাকা মৌসিদিয়ের হয়ে খেলবেন তিনি। মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন জাবির। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। প্রথমবার মালয়েশিয়ায় খেলতে গেলেন জাবির। এমন সুযোগ পেয়ে তা হাতছাড়া করতে চাননি তিনি,’মালয়েশিয়াতে প্রথমবারের মতো খেলার সুযোগ এসেছে। সেটা হাতছাড়া করতে চাইনি। মেলাকার হয়ে খেলে সাফল্য পেতে চাই। সেখানে ভালো করতে পারলে সামনের দিকে বাংলাদেশ থেকে আরো খেলোয়াড়দের খেলার সুযোগ আসবে। ‘মেলাকা মৌসিদিয়ের দলে খেলবে অন্য বিদেশিরাও। প্রতি দলেই আছে বিদেশি খেলোয়াড়। এটাকে তাই চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন জাবির,’মালয়েশিয়াতে ভালো পারফরম্যান্স করে দেখাতে চাই। দল ইতিবাচক ফল করতে পারে। এখানে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে। ভাল করার ব্যাপারে আমি আশাবাদী। ‘