সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মারজান আহমেদ (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা সৈয়দ লুৎফুর রহমান (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাসে করে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।

—ইউএনবি