সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পেঁয়াজ-কাঁচা মরিচের ঝাঁঝ বেড়েছে, শীতকালীন সবজির দর নিম্নমুখী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গরমের তীব্রতা হ্রাস আর সন্ধ্যার পর খোলা আকাশের নিচে থাকা জিনিসপত্রে কুয়াশার উপস্থিতি উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা দিচ্ছে। ইতোমধ্যে বাজারে শীতকালীন সবজি বিক্রি হতে শুরু করেছে। আগাম সরবরাহ হওয়া এসব সবজির দাম গত এক সপ্তাহে কমে ভোক্তাদের ক্রয়ক্ষমতায় আসতে শুরু করেছে। তবে বেড়েছে পেঁয়াজ আর কাঁচা মরিচের দাম। গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারি ও খুচরা বাজারে কেজিতে ৫ টাকা করে বেড়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। রোববার (১৬ অক্টোবর) জেলা শহরের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে গিয়ে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়েছে। এলসি পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত বৃহস্পতিবারও এলসি পেঁয়াজ ৩৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। এদিকে শীতের আগমনে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, গত ১৫-২০ দিন আগে থেকে ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, চিচিঙ্গা, ধনেপাতাসহ শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহের শুরুতে আকাশচুম্বী দাম থাকলেও দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কমতে শুরু করেছে। বিভিন্ন সবজির সরবরাহও বাড়ছে। জিয়া বাজারের সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, সরবরাহের শুরুতে গত ১৫-২০ দিন আগে ফুলকপি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার তা প্রতিকেজি ৬০ টাকায় নেমে এসেছে। বাঁধাকপি শুরুতে প্রতিকেজি ১০০ টাকায় বিক্রি হলেও গত শনিবার প্রতি কেজি ৪০ টাকা বিক্রি হয়েছে। এ ছাড়াও মুলা প্রতি কেজি ৬০ টাকা থেকে নেমে ৪০ টাকা, ধনেপাতা দেড়শ’ টাকা থেকে নেমে ১০০ টাকা, শিম ১৬০ টাকা থেকে নেমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয়ভাবে উৎপাদিত গাজরের সরবরাহ শুরু না হওয়ায় অস্ট্রেলিয়ান গাজর নামে একপ্রকার গাজর প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দামও চড়া, প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। জাহাঙ্গীর বলেন, ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়তে থাকলে সবজির দামও কমতে থাকবে। তবে সরবরাহ কমায় দুই দিনের ব্যবধানে মরিচ ও পেঁয়াজের দাম বেড়েছে।’ এদিকে জিয়া বাজার থেকে মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে একই ধরনের সবজির দামে কিছুটা পার্থক্য দেখা গেছে। এই বাজারে অধিকাংশ সবজিতে কেজিতে ২ থেকে ৫ টাকা আবার কিছু সবজিতে ১০ টাকারও বেশি ব্যবধান পাওয়া গেছে।