সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩ নভেম্বর ১৪ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে: দীপু মনি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত শুরু হবে। শেষ হবে ১৩ ডিসেম্বর।

মন্ত্রী বলেন, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। তারমধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

পরীক্ষায় মোট কেন্দ্র ২ হাজার ৬৪৯টি এবং মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি।

দীপু মনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল বা কোনো ডিভাইজ নিয়ে যেতে পারবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু বাটন মোবাইল নিতে পারবেন। ছবি উঠাতে পারে এমন ফোন নিতে পারবেন না।

মন্ত্রী বলেন, কোচিং সেন্টার বন্ধ করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। এটি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও স্থানীয়ভাবে প্রশাসন বন্ধ করবেন। যদি কোথাও তথ্য পায় কোচিং চালাচ্ছে তাহলে ব্যবস্থা নিবে।

—-ইউএনবি