সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু, খাতুনগঞ্জে লোড-আনলোড বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত মো. মাসুদ (৪১) নামের এত শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে দেশের অন্যতম বৃহৎ পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জের শ্রমিকেরা লোড-আনলোডের কাজ বন্ধ রেখেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ওই আহত শ্রমিক মারা যান। গত সোমবার সন্ধ্যায় খাতুনগঞ্জের ওসমানিয়া গলির মেসার্স সামিরা ট্রেডিংয়ের সামনে ওই শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। নিহত মাসুদ নগরীর চাকতাই রাজখালী রোডের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে। কোতোয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহত শ্রমিক বুধবার (১৯ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে চিকিসাধীন শ্রমিকের মৃত্যুর খবরে খাতুনগঞ্জে আবারও পণ্য লোড-আনলোড বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে সকাল থেকেই স্থবির হয়ে পড়েছে দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি এ বাজার। বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, রাসেল নামের এক পিকআপভ্যানের চালকের সঙ্গে আমাদের একজন শ্রমিকের বাকবিতন্ডা হয়। এ সময় আমাদের শ্রমিক মাসুদকে হুমকি দেয় ওই চালক। সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে রাসেল তার ১০-১২ জন সহযোগী নিয়ে মেসার্স সামিরা ট্রেডিংয়ের সামনে থেকে মাসুদকে টেনে রাস্তার মাঝখানে নিয়ে কয়েক দফা ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তার অপারেশন হয়েছিল। কিন্তু বুধবার (১৯ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। এ ব্যাপারে চাকতাই খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদ বুধবার (১৯ অক্টোবর) সকালে মারা যাওয়ার পর শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন।