সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাজেক থেকে ফেরার পথে ‘চান্দের গাড়ি’ খাদে পড়ে পর্যটক নিহত

সাজেক থেকে ফেরার সময় ‘চান্দের গাড়ি’ (পর্যটক বহনকারী যান) খাদে পড়ে এক পর্যটক নিহত ও ছয়জন আহত হয়েছেন। বুধবার সাজেকের রুইলুইপাড়া-বাড়িপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ সাগর আহমেদ (৩২)।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুললাল চাকমা জানান, সকাল ১১টার দিকে সাজেকের রুইলুই পাড়া থেকে চান্দের গাড়ি বাড়ি পাড়ায় পৌঁছালে উল্টে খাদে পড়ে যায়।

অতুলাল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা সবাই ঢাকা শহরের বাসিন্দা।

—ইউএনবি