সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চোটের কারণে ছিটকে গেলেন পারেদেস

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে চোট পেলেন আর্জেন্টিনার আরও এক ফুটবলার। লিওনেল স্কালোনির চিন্তা আরও বাড়িয়ে এবার মাঠের বাইরে ছিটকে গেলেন ইউভেন্তুসের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। ইতালিয়ান ক্লাবটি শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ঊরুর মাংসপেশীর চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পারেদেসকে। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী ইউভেন্তুস। তাই তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তেমন কোনো দুর্ভাবনা নেই। ঘরের মাঠে শুক্রবার এম্পোলির বিপক্ষে ৪-০ গোলে জেতে ইউভেন্তুস। ম্যাচের ৬৬ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির জায়গায় বদলি হিসেবে নামেন পারেদেস। বাকি সময় খেলে ম্যাচ শেষ করেই মাঠ থেকে বের হন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে ঊরুর পেশিতে চোটের কথা জানালে ক্লাবের মেডিকেল সেন্টারে পরীক্ষা করা হয়। সেখানে বাম ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড ক্ষত ধরা পড়ে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ১৫ দিনের মতো সময় লেগে যায় বলে জানিয়েছে ইউভেন্তুস। ফলে নিশ্চিতভাবেই বেনফিকা ও লেসের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারবেন না পারেদেস। আগামী ৬ নভেম্বর ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। চোটের জন্য বাইরে আছেন ইউভেন্তুসের আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া। ইতালির আরেক ক্লাবে খেলা ফরোয়ার্ড পাওলো দিবালাও আছেন খেলার বাইরে।