সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

প্রথম ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের সহজ জয়

অনলাইন ডেস্ক :

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।রোববার (২৩ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে তারা। আইরিশদের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছে যায় ১৫ ওভারেই। রান তাড়া করতে নেমে নবম ওভারে দলীয় ৬৩ রানে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি করেন ২৫ বলে ৩১। এরপর অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ৪৩ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ৩১ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ ও পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। জর্জ ডকরেল ১৪ ও লরকান টাকার ১০ রান করেন। এ ছাড়া আর কোনো আইরিশ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেস থিকসানা দুটি করে উইকেট পান। বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা করুণারতেœর শিকার একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস।