সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা : জাল বুননের সুতা, থুরিয়া ও ধারালো চাকুই এখন জেলেদের সম্বল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ কারণে পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা ট্রলার নিয়ে যাচ্ছেন না ইলিশ শিকারে। তাই সাগর কিংবা নদীতে মাছ ধরা নৌকা ও ট্রলারের দেখা মিলছে না। অবরোধ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে পড়ছে জেলেরা। আর আগেভাগেই আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। অলস সময় পার না করে ঘাটে থাকা এসব জেলেরা বিরামহীনভাবে কাজ করছেন। জাল বুননের সুতা, থুরিয়া ও ধারালো চাকুই এখন তাদের যেন সম্বল। কেউ পুরনো জাল কেটে ছিড়ে নতুন করছে। কেউ নতুন জাল বুনছেন। কেউ বা আবার নতুন জালে দড়ি লাগানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন। এছাড়া অনেকেই ট্রলার মেরামত কিংবা নতুন করে নির্মান করছেন। এমন চিত্র উপজেলার মৎস অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুর, গঙ্গামতি, ঢোস, খাজুরাসহ জেলে পল্লী গুলোতে দেখা গেছে।
কথা হয় জেলে খলিলুর রহমানের সাথে। সে ধুলাসার ইউনিয়নের বাসিন্দা। ঠিক সাগর পাড়ে ঝাউ বনের পাশে বসে পুরনো কাটা ছেড়া জাল ঠিক করছিলেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ায় সাগরে মাছ শিকারে গিয়ে জালের অনেক ক্ষতি হয়েছে। এবার কাঙ্খিত ইলিশ ধরা পড়েনি। মহাজনের দাদনের টাকাও পরিশোধ করতে পারিনি। নতুন করে জাল কেনার পুঁজি না থাকায় বাধ্য হয়ে ছেঁড়া জাল সেলাই করে প্রস্তুত রাখছি। নিষেধাজ্ঞা শেষ হলে এই জাল দিয়েই আবার সাগরে মাছ শিকার করতে যাব। অপর জেলে লিটন মাতুব্বর বলেন, অবরোধে বসে না থেকে এখন নতুন করে জাল বুনা, জালের রশি বদলানো, ছেঁড়া জাল বুনন করছি।
কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ বলেন, তার সমিতির আওতায় ১২৫০ জেলে রয়েছে। অবরোধের সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত এসব জেলেরা খাদ্য সহায়তা পায়নি। তিনি আরও বলেন, শুধু অবরোধকালীন সময়ই নয়, জেলেদের ঝুকিঁ ভাতা বা রেশন কার্ড চালুর দাবী জানান এই জেলে নেতা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ উপজেলায় ১৮ হাজার ৩’শ ৫জন জেলে নিবন্ধনকৃত রয়েছে। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ আহরণে বিরত থাকা এসব জেলেদের ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।